হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পিয়াস বাবু (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস। নিহত পিয়াস বাবু গড্ডিমারী এলাকার আরমান আলীর ছেলে।

এর আগে গত সোমবার (১০ মে) দুপুরে উপজেলার গড্ডিমারী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড্ডিমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষে ৮ জন আহত হয়। তাদের মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবু নামে একজনের অবস্থা গুরুতর হলে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পরেই এই বিষয়ে একটি মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর