ঈদের দিন হালকা বৃষ্টি হতে পারে

আগামীকাল শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন ঢাকাসহ সারাদেশে বৃ্ষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও তাপমাত্রা আরও কমে ঈদের দিন তা সহনীয় পর্যায়ে থাকবে।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানান, ইদের দিন কোনও কোনও সময় বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টি হবে না। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। এক পশলা বৃষ্টি হয়তো হলো, এরপর দেখা যাবে, আবার ৮ থেকে ১০ ঘণ্টা ভালো।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার থেকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর