লকডাউন আরও বাড়ানো হতে পারে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়। যদি জনগণ স্বাস্থ্যবিধি না মানে তাহলে লকডাউন আরও বাড়ানো হতে পারে।
এর আগে মঙ্গলবার (১১ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। এটা দেশে বড় ঝুঁকির কারণ হতে পারে। তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন জারি করে সরকার। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে।
বার্তাবাজার/নব