লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মানুষজন।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন মাওলানা ইমান আলী।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মুসল্লিরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করে আসছেন।
এ বছর করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করতে বলা হলেও এ বিষয়ে উদাসীন গ্রামাঞ্চলের মানুষ।
“কোরআন থেকে জেনে শুনে এই ঈদ আমরা পালন করে আসছি এখানে কোনো ভুল নেই,বলে জানান মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম।তিনি আরো বলেন,আমাদের মত দেশের সকল মানুষের ঈদ পালন করা উচিত। তাহলে ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে উপজেলার কাকিনা ও তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ।নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় দুজন পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি