শত মাইল পথ পাড়ি দিয়ে বাড়ির কাছে এসে লাশ হয়ে ঘরে ফিরলো

ফরিদপুরের ভাঙ্গায় এক ব্র্যাক অফিসারের পরিবারের সাথে ঈদ করা হলো না। ঠিকই তিনি শতমাইল পথ পাড়ি দিয়ে বাড়ীর কাছে এসেই লাশ হয়ে ঘরে ফিরলেন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বরদিয়া গ্রামের মুত্যু আ. মালেক মাতুব্বরের ছেলে ব্র্যাকের অফিসার মিজানুর রহমান বাবুল (৫৫) সড়ক দূঘটনায় নিহত হয়েছেন।

তিনি বি-বাড়িয়া জেলার ব্রাকের উদ্দীপন সমাজকল্যাণ সংস্থার ম্যানেজার ছিলেন। নিহত মিজানুর রহমান পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বি-বাড়িয়া থেকে মোরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে এসেই গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের ভাঙ্গা বগাইল টোল প্লাজার আইল্যান্ডের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আলগি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মেয়ে ও স্ত্রীর অনুরোধে ফরিদপুর শহরে তাকে বৃহস্পতিবার সকালে দাফন করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর