ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার তবাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিহাদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এম এ মালেক/বার্তাবাজার/পি