বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ৭ লাখ ৬৪ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৫৬৭ জন। করোনায় মোট মারা গেছেন ৩৩ লাখ ৪৫ হাজার ৮৫ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জন। মারা গেছেন ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জন।
যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৬১ জন।
এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৬৮৬ জন। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জন।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে স্পেন এবং দশে রয়েছে জার্মানি।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন ও মারা গেছেন ১২ হাজার ৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।
বার্তাবাজার/নব