চরসাদিপুরে দাপটের সাথে চলছে অবৈধ বালু উত্তোলনকারীরা

পাবনা শহর লাগুয়া সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদিপুরে পদ্মানদীর জেগে ওঠা চরে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। এর ফলে ওই চরের শত শত বিঘা ফসলি জমি নষ্ট হয়েছে।

সম্প্রতি পাবনার পুলিশের অভিযান ফলে দিনের আলোতে বালু উত্তোলন বন্ধ হলেও রাতের আধারে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয় একাধীক সূত্র জানায়।

স্থানীয়রা জানান, সাদিপুর ইউনিয়নের জহুরুল মেম্বার,রেজাউল ওরফে রেজাই,বাকী,ও সামছুর মেম্বারের নেতৃত্বে পদ্মা নদীর জেগে ওঠা চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে চর সংলগ্ন ব্যাক্তি মালিকানাধীন দুই ফসলী জমি নদী গর্ভে বিলিন হচ্ছে।

এই অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে শত শত বিঘা দুই ফসলী জমি নষ্ট হয়ে গেছে। জমি হারিয়ে পথে বসেছে বহু কৃষক। সম্প্রতি পাবনা জেলা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা বালু বোঝাই ৭টি ট্রাক আটক করে। এর পর কয়েক দিন বালু উত্তোলনকারীরা গাঁ ঢাকা দিলেও সম্প্রতি রাতের আধারে বালু উত্তোলন শুরু করেছে বলে স্থানীয় একাধীক সূত্র জানায়।

স্থানীয়দের মতে বালু উত্তোলনকারী জহুরুল মেম্বার,রেজাউল ওরফে রেজাই,বাকী,ও সামছুর মেম্বারদের আইনের আওতায় আনা না হলে চরের হাজার হাজার বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে পথে বসবে শত শত কৃষক।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর