নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সিংড়া থানা পুলিশ উদ্ধার করেছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, রাত ২ টার দিকে সিংড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সিআইডির ক্রাইমসিন জোন কে খবর দেয়া হয়। তারা কিছু আলামত সংগ্রহ করেছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। সনাক্ত করার চেষ্টা চলছে।
রবিন খান/বার্তাবাজার/পি