বিশ্বে বর্তমানে করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হওয়া ভারতের প্রতিবেশী নেপালে একদিনে ৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে ১৬৮ জনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী ভাইরাসে।
নেপালের ভক্তপুর শহরে বুধবার (১২ মে) রাত থেকে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন না থাকায় রোগী নিচ্ছে না ভক্তপুরের হাসপাতালগুলো।
এদিকে, রাজধানী কাঠমান্ডুর অন্তত ৬টি হাসপাতালেও অক্সিজেন ও আইসিইউ বেড সংকটের কারণে রোগী ভর্তি করা বন্ধ রয়েছে। সংকট মোকাবিলায় অক্সিজেন সিলিন্ডারের বন্টন নিয়ে সরকারকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
নেপালের অধিকাংশ অঞ্চলই এখন সম্পূর্ণ বা আংশিক লকডাউনের আওতায়। কাঠমান্ডুতে ২৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
ভারতে করোনার ভয়াবহতা দেখেও সরকারের নিস্ক্রিয়তার কারণে নেপালে পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছেন সমালোচকরা।
বার্তাবাজার/পি