ঈদের বাকি আর মাত্র একদিন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। কোথাও ধীরগতি বা যানজট নেই। সড়কে অন্যান্য দিনের তুলনায় গাড়ি একেবারেই কম চলাচল করছে। গাড়িগুলোতেও যাত্রীর সংখ্যা একেবারেই কম।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ১০ টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পণ্যপরিবহনে নিয়োজিত ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যান ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আজ বিপুলসংখ্যক গণপরিবহন চলছে মহাসড়কে। আজ ঘরমুখো মানুষগুলো অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন। এদিকে ঈদযাত্রায় গতকাল বুধবারও (১২ মে) সড়কে ছিল যানবাহনের অতিরিক্ত চাপ। কোথাও ছিল ধীরগতি আবার কোথাও থেমে থেমে যানজট চলাচল করেছে। ফলে এ সড়কে গতকাল চরম দুর্ভোগে ঘরমুখো মানুষ বাড়ি ফিরেছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুই দিন এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ছিল।
হাসান সিকদার/বার্তাবাজার/পি