শিমুলিয়ায় কমেছে যাত্রীর চাপ

মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘাটে গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রীর চাপ কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে ১৫টি ফেরি নিয়মিত যাত্রী ও যানবাহন নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে।

একটি ফেরি ছেড়ে যাওয়ার পর কিছু মানুষ জড়ো হলেও অরেক ফেরি ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে মানুষ ফেরিতে উঠে ঘাট পার হচ্ছে।

তবে বিগত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাট থেকে এক কিলোমিটার দূরে ঘাটের প্রবেশ মুখে কয়েকটি গাড়ি রেখে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা ঘাটে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ছাড়া কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না।

ফলে যাত্রীদের নিজেদের মালামাল নিয়ে এক কিলোমিটার হেঁটেই ঘাটে এসে ফেরিতে উঠতে হচ্ছে। ঘাটে বর্তমানে ৩০০-৪০০ পণ্যবাহী গাড়ি ও কিছু প্রাইভেটকার রয়েছে।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, বর্তমানে ঘাটে ১৫টি ফেরি চলছে। ৩০০-৪০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। মানুষের চাপ আজ অনেকটাই কম।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর