হামাসের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলি সার্জেন্ট সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলার জবাবে পাল্টা প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস সশস্ত্র গোষ্ঠি। এদিকে গাজা উপত্যকা থেকে হামাসের অ্যান্টি-ট্যাঙ্ক ইসরাইলের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত সেনা কর্মকর্তার নাম ওহম তাবিব। এছাড়া ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল থেকে জানা যায়, হামাসের ক্ষেপণাস্ত্রে আরো দুইজন সেনা নিহত হয়েছে।

টাইমস অব ইসরাইল থেকে আরো জানা যায়, স্টাফ সার্জেন্ট পদবির ওই ইসরাইলি সেনা কর্মকর্তা নাহাল ইনফ্রান্টি ব্রিগেডের ৯৩১ ব্যাটিলিয়নের সদস্য। এদিকে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে সেনা কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

তারা আরো জানিয়েছে, দুই আহত সেনা সদস্যকে সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ২০১৪ সালের যুদ্ধের পর ইসরাইল-হামাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই। এরই মাঝে প্রথম সামরিক বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করলো ইসরাইল।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। ইসরায়েলি হামলায় গাজার একটি বহুতল ভবন ভেঙে পড়েছে। আরেকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর