রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর রামপুরা এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সুত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায়, বুধবার রাতে রাজধানীর রামপুরার একটি ছয়তলা আবাসিক ভবনের আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের আধা ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর