এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি সাইদুল গ্রেফতার

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল ইসলাম শিকদার প্রকাশ শাকু (৪৫) কে আটক করেছে র‍্যাব।

বুধবার (১২ মে) দিনগত রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে তাকে র‍্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে আটক করে বলে জানিয়েছে র‌্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) কমান্ডার খন্দকার আল মঈন। সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু মিতু হত্যা মামলার সাত নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার (১১ মে) স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এদিন দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের জুন মাসের ৫ তারিখ চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে সন্তানকে স্কুলবাসে তুলে দিতে গেলে মিতুকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় বুধবার (১২ মে) বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছেন মিতুর তার বাবা মোশারফ হোসেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর