আফ্রিকার সাথে মিল রেখে বুধবারেই পটুয়াখালীতে ঈদ!

দেশের আকাশে কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। সেই মোতাবেক ৩০ রমজান পূর্ণ করে শুক্রবার (১৪ মে) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যে বুধবার (১২ মে) চাঁদ দেখা গিয়েছে। ঈদ হবে বৃহস্পতিবার। সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের অনেক জায়গায় ঈদ পালন করতে দেখা যায়।

কিন্তু এর ব্যতিক্রম পটুয়াখালী সদরের বদরপুর দরবার শরীফের লোকজন। তার দু’দিন আগে বুধবার (১২ মে ) পালন করেছে ঈদুল ফিতর।
সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি ঈদের জামাতে ইমামতি করেন।

দেশের ভূখণ্ড থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার পরও বুধবার ঈদ উদযাপন কেন করেছেন এই দরবার শরীফের ভক্তরা? সে প্রশ্নে জানা গেছে, সোমালিয়া ও নাইজেরিয়াসহ সাতটি দেশের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করেছেন।

এ বিষয়ে বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, নাইজেরিয়া, সোমালিয়াসহ সাতটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে সে কারণে আমরাও আজ ঈদ পালন করছি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর