রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে জানানো হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ গ্রহণের এক মাস পর ৯২ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এর দুই মাস পর অ্যান্টিবডি তৈরি হয়েছে তৈরি হয়েছে ৯৭ শতাংশের শরীরে।
টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে বুধবার (১২ মে) এই ফলাফল প্রকাশ করে আইইডিসিআর। সংস্থাটি জানায়, যাদের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ইতিহাস রয়েছে এবং টিকা নিয়েছেন তাদের শরীরে চার গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেয়া ৬ হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি দুইবছর চলবে।
বার্তাবাজার/ভিএস