১৯৭১-এ বাংলাদেশকে ‘দ্বিতীয় ফিলিস্তিন’ উল্লেখ করে সমর্থন দিয়েছিল ফিলিস্তিনিরা

জালিমের অত্যাচারের শিকার ফিলিস্তিনের মানুষজন ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। দেশটির গণমাধ্যমের প্রথম অংশের শিরোনাম হতো বাংলাদেশকে নিয়ে।

সম্প্রতি ১৯৭১ সালে প্রকাশিত ফিলিস্তিনের একটি সংবাদপত্রের সন্ধান পাওয়া গেছে। সেখানে দেখা মিলল, বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের মমত্ববোধের ছবি। তখন না তারা বাংলাদেশকে নিজেদের মত নির্যাতিত ভেবেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাংলাদেশ তখন স্বাধীন হলেও লড়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ থেকে বিতাড়িত হয়ে আরবে আশ্রয় নেওয়া ইসরায়েলই এক সময় ফিলিস্তিনের বিশাল অংশ জবরদখল করে ফিলিস্তিনিদেরই তাড়িয়ে দেয়। হত্যা, জুলুম, নির্যাতন চালায় নজিরবিহীনভাবে। হিটলারের গণহত্যার শিকার হওয়া জাতি নিজেই গণহত্যাকারীর রূপ নেয়।

তখন মজলুম ফিলিস্তিনিরা বুঝতে পেরেছিল, একটা স্বাধীন ভূখণ্ডের কী জরুরি প্রয়োজন। সেই তাড়না থেকেই বাংলাদেশের স্বাধীন অস্তিত্বের প্রতি সমর্থন জানায় তারা। পাকিস্তানি হানাদারদের চালানো গণহত্যাকে ইহুদি আগ্রাসনের সাথে তুলনা করে বলে, ‘বাংলাদেশ- এ সেকেন্ড প্যালেস্টাইন।’

পাকিস্তানিদের মুসলিম পরিচয় নয়, মজলুমের আর্তনাদই গুরুত্ব পেয়েছিল তখন। বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতাকে আরবের অনেকের আগে স্বীকৃতি দেয় ফিলিস্তিন। তখন বাংলাদেশকে স্বীকৃতি না দিতে পাকিস্তানের চাপ ছিল আরব দেশগুলোর ওপর, সেখানে তৎপর ছিল পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধীরাও।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর