আজ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

‘আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার একটি অনুরোধ, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা দিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর