চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে ১ হাজার লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
বুধবার (১২ মে) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেইটস্থ এ্যাপারেল প্রমোটার্স লিমিটেড গার্মেন্টেসের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ১) মোঃ মাসুদ করিম (২৪), ২) মোঃ দিদার হোসেন (২০)।
জানা যায়, বায়েজিদ বোস্তামী এলাকার পাকার রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট শুরু করলে বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-মেট্রো-ন-১৮-৮৫৩৯ মিনি ট্রাক থামার সংকেত দিলে বর্ণিত স্থানে মিনি ট্রাকটি থামিয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তিমতে উক্ত মিনি ট্রাক হতে ১০ (দশ) বস্তায় সর্বমোট ১,০০০ (এক হাজার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ যার বাজার মূল্য আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। জিজ্ঞাসাবাদে তারা উক্ত চোলাই মদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিক্রয়ের জন্য মজুদ করতেছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাধীন মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রিটন সরকার জানান, এরকম আরো মাদক দ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।
বার্তাবাজার/ভিএস