কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-আজহার এন ডিসি,পি এস সি, ( অব:) পাইলটের উদ্যোগে ৩২০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোরহান উদ্দিনের তত্বাবধানে তারাকান্দি এলাকার ২২০ জনের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা তাহের মাষ্টার, অবসরপ্রাপ্ত দুলাল উদ্দিন মেলিটারি, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও উজ্জিবন উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া গত ১১ মে পাকুন্দিয়ায় ১০০ টি পরিবার কে ঈদ উপহার প্রদান করেন তিনি।
শাহরিয়া/বার্তা বাজার/এসজে