টাঙ্গাইলে পথ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে পথ ফাউন্ডেশনের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) বিকালে পথ ফাউন্ডেশন নামক সেবা মূলক সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা ও কলেজপাড়ায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১নং প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ।

আরও উপস্থিত ছিলেন পথ ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, পথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুল হাসান কনক, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোস্তফা মিয়া ও যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন প্রমুখ।

এ সময় চার শতাধিক দরিদ্র অসহায় মানুষকে ঈদ সামগ্রী ও ২০০ জন মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, আধা লিটার তেল, ১ প্যাকেট দুধ ও ১ প্যাকেট সেমাই।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর