ইসরাইলের পাল্টা হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত, ১৪ শিশু আটক

ইসরায়িলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আর ফিলিস্তিনের হামলায় ইসরাইলের ৬ জন নিহত হয়েছে বলে বিবিসির এক খবরে বলা হয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, দেশটিতে হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস।

সংঘর্ষ চলাকালে ১৪ ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে। এদিকে দুই দেশের মধ্যে চলা সংঘর্ষে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস গভীর উদ্বেগ জানিয়েছেন।

সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনী কয়েকশ ফিলিস্তিনিকে আটক করেছে। এ ছাড়া তেল আবিবের পাশের একটি শহরে জরুরি অবস্থা জারি করেছে। ইসরাইলি হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। অপর একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইল দাবি করেছে, তারা রকেট হামলার উৎসস্থলে এবং হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া হামাসের গোয়েন্দা নেতাদের হত্যা করতে পেরেছে বলে দাবি করেছে ইসরাইল।

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ইসরাইলে রকেট হামলা চালায় হামাস।এর পর বিকাল থেকে বিমান হামলা চালাতে থাকে ইসরালি বাহিনী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর