আ’লীগ ক্ষমতায় থাকলে নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়: মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, জনগণের মঙ্গলের জন্য কাজ করে। এর শুভফলটা জনগণই পায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রতিটি নাগরিক সুবিধা একেবারে গ্রাম পর্যায়ের মানুষের ঘরের দৌরগোড়ায় পৌঁছে যায়।

বুধবার (১২ মে) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার শিমলা বাজার আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করার কারণে জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয় ভালোবাসে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা নির্বাচনে জনগণের কাছে যেতেই পারে না, জনগণের কাছে ভোট চাইতে পারে না, যাদের সংগঠনই সেই তৃণমূল থেকে গড়ে উঠেনি, মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন?

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ইউএনও শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর