প্রথমেই চীনের টিকা পাবে মেডিকেল সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মার ৫ লাখ ডোজ করোনার টিকা মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে।

বুধবার (১২ মে) সকালে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, এ সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না। ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা তিন-চারদিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারবো।

তিনি আরও বলেন, পাশাপাশি চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধুপ্রতীম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারবো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর