পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনা দেশের প্রতিটি দূর্যোগ মুহূর্তে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা পৃথিবীতে এক নজীরবিহীন দৃষ্টান্ত। করোনা প্রভাবমুক্ত রাখতে তিনি বিশ্বের দিকপাল হয়ে কাজ করছেন। তার অক্লান্ত পরিশ্রম ও মানবতায় দেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ হোক আনন্দ মূখর।
তিনি উপজেলাবাসীর উদ্দ্যেশ্যে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ঈদ মহামারি ও জীবনহানির মধ্যে ভিন্নভাবে এসেছে। তারপরেও করোনা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে দিয়েও সবাই বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন বলে প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।
সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সেই সাথে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।
কেননা ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান আবুল কালাম আজাদ হৃদয়।
মালেক/বার্তা বাজার/এসজে