পাকুন্দিয়ায় যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামের যুব সমাজের পক্ষ থেকে ইফতার, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১২ মে) উপজেলার আনোয়ারখালী জামে মসজিদের মাঠে এ অনুষ্ঠান হয়।

ইফতারের আগে হামদ, নাত কোরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন তারাকান্দি দ্বীনি মাদ্রাসার শিক্ষক মুফতি আবু রায়হান। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পৌর কমিশনার শফিকুল ইসলাম আরিফ, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহরিয়ার হৃদয়, দপ্তর সম্পাদক আবু হানিফ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজক কমিটির ফাইজুর রহমান শামীম, হাবিবুর রহমান তামিম, সোলাইমান কবির, মোঃ সাব্বির আহমেদ, তারিফুল ইসলাম তারিফসহ এলাকায় দুইশতাধিক মুসল্লি অংশ নেন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর