ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহামারি করোনার দুর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ, ছিন্নমূল রোজাদার পথচারীর মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) বিকালে বাঞ্ছারামপুর উপজেলার মোড় ও কড়িকান্দি (ফেরিঘাট) এলাকায় ৫’শতাধিক রোজাদার পথচারীর মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সংগঠনের সদস্য আমির হোসেন, হাবিব মিয়া, শুকুর আলী,শামীম মিয়া,মোঃ কবির হোসেন,আবুল কাশেম, মোঃ ছালামুন সরকার,রবিন মাহমুদ (শুভ), মোঃ হেলাল মিয়া, আলম মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া,সোহাগ মিয়া, প্রমুখ।।
বাঞ্ছারামপুর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি এস কে সফিকুল ইসলাম শুভ বলেন, এবারের লকডাউনে মসজিদ গুলোতে সম্মিলিত ইফতার বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও দরিদ্র পথচারীর একটি বিশাল অংশ ইফতারের সময়ে চরম অসুবিধার সম্মুখীন হন। তাই এই দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সার্মথ অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। যেকোনো দুর্যোগে মানবতার কল্যাণে কাজ করে যায়। ইনশাআল্লাহ ভবিষ্যৎতেও আমাদের সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে তাদের পাশে থাকার চেষ্টা করবো।
আক্তারুজ্জামান/বার্তা বাজার/এসজে