ইহুদী রাষ্ট্র ইসরাইলকে পাল্টা শিক্ষা দিতে হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান। টেলিফোনে এরদোগান এই কথা জানান পুতিনকে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং ‘পাল্টা শিক্ষা’ দিতে হবে। বুধবার (১২ মে) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পুতিনের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি গাঁজা ও জেরুজালেমে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার বিষয়ে এরদোগান বলেন, ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে।
প্রসঙ্গত, মসজিদুল আল আকসায় হামলার পরে ফিলিস্তিনি ইসলামপন্থী বাহিনীর সদস্যরা ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। মাত্র ৫ মিনিটে ১২৭টি রকেট বোমা নিক্ষেপ করা হয়েছে তেল আবিবে। সূত্র: ডেইলি সাবাহ।
বার্তা বাজার/এসজে