ইসলামের উন্নয়নে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা সবচেয়ে বেশি কাজ করছেন: পলক

ইসলামের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করছে, যা বিগত কোনো সরকার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১২ মে) নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুকূলে আর্থিক অনুদানের ১৬ লাখ ৬৫ হাজার টাকার ডিও বিতরণ ও পৌর এলাকার ৭০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের সব অনুদান জনগণের নিকট পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বরাদ্দে কোন অনিয়ম ও দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বরাদ্দে অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিগত ১২ বছরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের যে উন্নয়ন করেছে অতীতে দীর্ঘ ৫০ বছরে তা হয়নি। ইসলামের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি কাজ করছে, যা বিগত কোনো সরকার করেনি।

পরে প্রতিমন্ত্রী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে আর্থিক অনুদানের ডিও ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রকিবুল ইসলাম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর