সিরাজদিখানে হেফাজতের নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলামের নেতা মাওলানা ওবায়দুল্লাহ কাশেমীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১২ মে) রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে র‍্যাব-১১ সিপিসি-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আবু ছালেহ এর নেতৃত্বে উপজেলার কুচিয়ামোড়া কলেজগেট এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয় এবং রাতেই সিরাজদিখান থানায় সোপর্দ করা হয় ।

গ্রেপ্তারকৃত ওবায়দুল্লাহ কাশেমী সিরাজদিখান থানার হেফাজতে ইসলামের সভাপতি এবং কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর পুত্র।

র‍্যাব-১১ জানান, ২৮শে মার্চ হেফাজতের ডাকা হরতালে পুলিশের উপর হামলা এবং বাড়ীঘর ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে কুচিয়ামোড়া কলেজগেট থেকে গ্রেপ্তার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আজ সকালে গ্রেপ্তারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জে আদালতে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর