সড়কে প্রাণ গেল চিকিৎসক দম্পতিসহ ৩ জনের

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১২ মে) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জহিরুল হক ও তার স্ত্রী তুহিন। তারা দুজনই ঢাকা ন‍্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের চিকিৎসক। তাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামে। অন‍্যজন হলো মাইক্রোবাস চালক খোকন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও চিকিৎসক দম্পতি সহ তিনজন নিহত হয়। মাইক্রোবাসটির আরও ৫ জন এসময় আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

যাত্রীবাহি বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

রেজাউল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর