হোমনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি সেলিমা

কুমিল্লার হোমনা পৌরসভায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে পৌর সভার কার্যালয়ে ৩০০ হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে উপহার হিসেবে বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধানমন্ত্রীর এই অর্থ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

তপন সরকার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর