বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১২ মে) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা একই রকম আছে। মঙ্গলবার আমি যেটা বলেছিলাম। তার চেয়ে কিছুটা ইম্প্রুভ করেছেন। সি ইজ ইম্প্রুভিং।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ২৪ এপ্রিল দ্বিতীয় করোনা পরীক্ষায় খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। সেখানেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।
বার্তাবাজার/নব