পাবনায় এমপির নিজ তহবিল থেকে অসচ্ছলদের নগদ অর্থ প্রদান
পাবনা সদর পৌর এলাকায় সাড়ে ৫ লাখ টাকা ১৩শ অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
আজ বুধবার বিকেলে পৈলানপুর, গোবিন্দা, আটুয়া এলাকায় এসব নগদ অর্থ প্রদান করেন তিনি।
এসময় এমপি প্রিন্স বলেন,করোনাকালীন সময় ঘরবন্দী মানুষের এই অর্থের মাধ্যেমে একটু হলেও উপকৃত হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ঈদ উদযাপন করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা পরিষদের সদস্য কানিজ ফাতেমা পুতুল, ১নং ওয়াড কাউন্সিলর আমিনুল ইসলাম বদল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব প্রমুখ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি