বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

লকডাউনের মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা থেকে বুধবার (১২ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯৪২টি যানবাহন সেতু পারাপার হয়েছে।

আর এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। যা গত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলক অনেক বেশি।

এর আগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, প্রতিদিনই সেতুতে টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক বাসের পারাপার ছিল কম। আজ সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু পার হচ্ছে।

এদিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত থেমে থেমে যান চলাচল করছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শত শত মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর