ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ভিড়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার ভোর থেকেই বিপুলসংখ্যক যানবাহন দেখা যাচ্ছে। এর মধ্যে ট্রাক, পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। রাস্তায় চলতে শুরু করেছে উত্তরাঞ্চলের বাস।

বুধবার (১২ মে) সকাল থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে এ চিত্র দেখা যায়, উত্তরাঞ্চলগামী ঘরমুখী মানুষের ভিড়।

অতিরিক্ত ভাড়ায় যাত্রী হচ্ছেন মানুষ। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সমানতালে গাদাগাদি করে ট্রাক-পিকআপের যাত্রী হচ্ছেন। মোটরসাইকেলের যাত্রী হয়েছেন একটি কারখানার একজন শ্রমিক।

কথা হলে ওই কারখানার শ্রমিকের সাথে তিনি বার্তা বাজারকে বলেন, পরিবারের সাথে ঈদ করবো বলে দূরপাল্লার বাস না পেয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছি। ভাড়া গুণতে হচ্ছে দিগুণ। মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় চন্দ্রা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত ট্রিপ দিচ্ছে।

টাঙ্গাইলগামী যাত্রী কাদের মিয়া বার্তা বাজারকে বলেন, জেলার ভেতরে চলার জন্য যেসব বাস, তার সংখ্যা খুবই কম। মানুষ মোটরসাইকেলে চলাচল বেশি করছে।

এদিকে মহাসড়কে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে। বাসগুলোর মধ্যে সেন্টমার্টিন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, আর ভি এ ট্রাভেল, সোনালি ক্ল্যাসিক, পাবনার শাহান পরিবহন, সিরাজগঞ্জ-রংপুরের জেনিন পরিবহন, কুমিল্লাগামী বোগদাদ পরিবহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাস রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে গাড়ি টানতে না পারায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সারা রাত মহাসড়কে ছিলাম। চোখ ফাঁকি দিয়ে কিছু বাস যাচ্ছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর