ফিলিস্তিনে হামলা মুসলিম বিশ্বকে অপমানিত করেছে: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের আল আকসা মসজিদে তারাবি নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, রমজানের শেষ দিকে ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের ওপর এই ঘৃণ্য হামলা মুসলিম বিশ্বকে অপমানিত করেছে, এমনকি মানবতাকেও।

তিনি আরও বলেন, ইসরায়েল যে হামলা চালিয়েছে তা পুরোপুরি আন্তর্জাতিক আইন তাচ্ছিল্যের সামিল। এ হামলা মেনে নেওয়া যায় না। এজন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকট নিরসনে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি।

গত কয়েক দিন ধরে মুসল্লিদের ওপর হামলার পর সোমবার সকালে আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা মসজিদ এলাকা ঘেরাও করে রাখে। মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে।

গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে ১০জনই শিশু। এছাড়াও শতাধিক ফিলিস্তিনি আহত হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর