ঈদ ঘনিয়ে আসায় পছন্দসই পোশাক ও আনুষাঙ্গিক জিনিস কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেট ছুটছেন ক্রেতারা।
ঈদের কেনাকাটায় রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদুল ফিতর ঘনিয়ে আসায় ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেট। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে পোশাকের দোকানগুলোতে। আবার নতুন পোশাকের সাথে মানানসই এক জোড়া জুতা যেন না কিনলেই নয় ক্রেতাদের। এই সুযোগে বিক্রি বাড়াতে অনেক দোকানে দেয়া হয়েছে বিশেষ ছাড়। ক্রেতাদের টানতে কিছু কিছু দোকানে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
মার্কেটের পাশাপাশি ফুটপাতে বসা দোকানগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে, করোনা সংক্রমণ প্রতিরোধে বড় বড় মার্কেট ও শপিংমলগুলোতে জীবাণুনাশক টানেল ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেলেও ফুটপাতে বসা অধিকাংশ জায়গায় স্বাস্থ্যবিধি ছিল পুরোপুরি উপেক্ষিত।
এদিকে, মার্কেট আর একদিন খোলা থাকবে কি না সেটি নির্ভর করছে চাঁদ দেখার উপর।
বার্তাবাজার/ভিএস