বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না: উপমন্ত্রী শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি’র রাজনীতি এখন দেউলিয়া পরিণত হয়ে গেছে। তারা মানুষের জন্য কোন রাজনীতি করে না। ক্ষমতায় থাকতে তারা মানুষেরটা লুটে পুটে খেয়েছে। আর এখন তারা আগুন সন্ত্রাস করে। করোনায় বেকার ও অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে তারা করোনা নিয়ে রাজনীতি করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগই সকল দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে।

বুধবার (১২ মে) সকাল ১০টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় উপমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা এবং চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি এখন দেশের মানুষের চিকিৎসা সেবা নিয়ে উদ্বিগ্ন নয়, তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার নাম করে ষড়যন্ত্র করার জন্য বিদেশে পাঠাতে চায়। কোনো য়ড়যন্ত্রই কোনো কাজে আসবে না। এদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

এসময় বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী হাজী আবুল হাসেম পাইকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি শংকর চন্দ্র বৈদ্য, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরকার, সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন সিকদার, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ স্থানীয় নৃত্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আসাদ গাজী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর