ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি ফেরা

করোনার এই ক্লান্তি লগ্নে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। মানছে না কেউ করোনার বিধিনিষেধ, স্বাস্থ্য বিধির কোন তোয়াক্কা না করে ট্রাক, মিনিবাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে নির্ধারিত গন্তব্য ছুটে চলছে।

বুধবার(১২ মে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিল উপচে পড়া ভিড়, সীমিত আকারের বাস চলাচল করলেও এতে ভাড়া দিতে হচ্ছে দিগুণ।

বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ভালুকায় মাস্টার বাড়ি এলাকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের জনজট ছিল বেশি।

এছাড়া অধিকাংশ যাএীদের মুখে মাক্স না থাকায় স্বাস্থ্য ঝুকিতে পড়ার আশংখা রয়েছে। অনিয়মতান্ত্রিকভাবে বাড়ি ফেরার কারণে করোনার প্রভাব বাড়তে পারে বলে ধারণা স্থানীয় সচেতন মহলের।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর