কলমাকান্দা সীমান্তে ৬’শ কেজি ভারতীয় চা পাতা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ এর নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অভিযানে ভারতীয় চা পাতা জব্দ করেছে।

বুধবার (১২ মে) দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, মঙ্গলবার (১১ মে) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপির সুবেদার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল অভিযান চালিয়ে ১১৭০ নম্বর মেইন পিলারের কাছে কালাপানি নামক স্থান থেকে এই চা পাতা জব্দ করা হয়।

জব্দকৃত চা পাতার পরিমাণ ৬০০ কেজি এবং এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা।

এতে আরো বলা হয়, জব্দকৃত চা পাতার বিষয়ে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় জিডি করা হয়েছে। উল্লেখ্য, এ ব্যাপারে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর