মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের অতি দরিদ্র প্রতিবন্ধী, কর্মহীন ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি কামরুজ্জামান রানার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩, ঘাটাইল আসনের সাবেক এম,পি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।
মঙ্গলবার বিকেলে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক অটিষ্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন সাবেক সাংসদ রানা। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই সাংসদ বলেন, “অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ডাক আমি উপেক্ষা করতে পারি না। সব কিছু ফেলে এদের পাশে এসে দাঁড়ালে মনে শান্তি পাই।যে কোন প্রয়োজনে আমি শিক্ষার্থীদের পাশে আছি। পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি। তাছাড়া, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, আমরা তা করতে দিবো না।” করোনাভাইরাস মোকাবিলায় সকলকে ধৈর্য্য নিয়ে বাড়িতে অবস্থান ও গুজব এড়িয়ে চলে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন-যাপনের অনুরোধ জানান তিনি।স্কুলের সভাপতি কামরুজ্জামান রানা বলেন,” ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে যাতে থাকবে স্কুলের পরিচালনা পর্ষদ ।আমাদের এমন কর্মসূচী অব্যাহত থাকবে।” ঈদ উপহার পেয়ে উৎফুল্লতা প্রকাশ করেন অবিভাবকরা। অবিভাবক মইফুল বেগম বলেন,”এই উপহার পেয়ে আমরা আনন্দিত,ঈদের আনন্দ বহুগুণে বেড়ে গেলো।”
এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সচেতন মহল।
উত্তম আর্য্য/বার্তাবাজার/পি