টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসকর্মীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এবং ফলদা ইউনিয়নের সানক বয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গার্মেন্টস কর্মী গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।

স্থানীয়রা জানান, নিহত জয় ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কষ্টাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী করতোয়া পরিবহনের বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জয় নিহত হয়। এসময় আহত হয় তার সাথে থাকা দুই বন্ধু।

এদিকে একই উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়ানো গার্মেন্টসকর্মী রুবেলের উপর মাটি পরিবহন করা একটি হাইড্রোলিক ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করে। রুবেল ঈদ উপলক্ষে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই জুয়েল জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর