যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ পাইপলাইনের সিস্টেমে সাইবার হামলার পর গাড়িতে পেট্রোল ভরার হিড়িক পড়ায় কয়েকটি অঙ্গরাজ্যে পেট্রোল সংকট দেখা দিয়েছে।
পাইপলাইন সিস্টেমে সাইবার হামলার কারণে ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। মঙ্গলবার ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায় পেট্রোল সংকটের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যের গভর্নররা। এর প্রভাবে ২০১৪ সালের নভেম্বরের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম সবেচেয়ে বেশি ছিল।
মঙ্গলবার প্রতি গ্যালন পেট্রোল গড়ে ২ ডলার ৯৮ সেন্টে বিক্রি হয়েছে। এদিকে, নাগরিকদের পেট্রোল কিনে জমা করে না রাখার অনুরোধ করেছে জ্বালানী কর্তৃপক্ষ।
পেট্রোলের সরবরাহ দ্রুতই স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন জ্বালানী মন্ত্রী জেনিফার গ্র্যানহোম। এর আগে, শুক্রবার কলোনিয়াল পাইপলাইনের সরবরাহ সিস্টেমে সাইবার হামলা চালায় হ্যাকারদের একটি দল।
বার্তাবাজার/ভিএস