এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নে অবস্থিত “শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়” এর এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে দুস্থ, অসহায়, গরিব ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১২ মে) সকালে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেে এ ঈদসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয়টির ৯৩ ব্যাচের সদস্য হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন উপস্থিত থেকে তিন শতাধিক মানুষের মাঝে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়াও মাদ্রাসার এতিম-অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি-পাজামা বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে মিরাজুর রহমান সুমন বলেন, আমরা শুভাঢ্যা ৯৩ ব্যাচ দেশের দুর্যোগময় মুহূর্তে সব সময় দুস্থ-অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনাকালীনও বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি। এরই অংশ হিসেবে তিন শতাধিক অসহায়-গরিব মানুষ যেন ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ঈদের খাবার বিতরণ করলাম। আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে এম এ মান্নান, তোফায়েল আহমেদ, নাসির হোসেন মৃধা, কামরুল ইসলাম, মিলন, সুমন, ফয়সাল বাবু, ইসলাম, আইয়ুব আলী, শাহীনসহ ৯৩ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর