বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্ন নিয়ে কাজ করছেন শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুুুুুরাদ হাসান এমপি বলেছেন, বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন জেল-জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেও গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
বাংলাদেশ যেন সোনার বাংলা হতে না পারে এজন্য বঙ্গবন্ধুকে বাঁচতে দেওয়া হয়নি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সেই লক্ষ্য পূরণ করার জন্য নিরলসভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাঙালী জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্ন ও উন্নত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুদক্ষভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আজ বাংলাদেশ একটি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসে দাঁড়িয়েছে।দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নেয়া সেই অপশক্তি বিএনপির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।
বুধবার সকালে উপজেলার দৌলতপুর নিজ বাসভবনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে নদীভাঙ্গন ভিটামাটিহীন ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাষ্টার, তারাকান্দি ট্রাক ও ট্রাংকলড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫০ টি নদীভাঙ্গন ভিটেমাটিহারা পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি