বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা ঘটনায় মামলার প্রধান আসামি চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে এনে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

এর আগে বাবুল আক্তারকে প্রধান আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়। মামলায় আসামি করা হয়েছে আরও ৭ জনকে। মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, মামলায় বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম মুছা, কালু, ওয়াসিম, শাহজাহান, আনোয়ার, এহতেসামুল হক ভোলা ও সাকি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর