বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর