চারঘাট থানার তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ
রাজশাহীর চারঘাটে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে গরীব, দুস্থ, অসহায় প্রায় অর্ধ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
সমাজের ছোট-বড়, গরীব-দুখী ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে নিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বলে জানান ওসি জাহাঙ্গীর আলম।
তিনি আরো জানান, বুধবার (১২ মে) দুপুর ১টার দিকে চারঘাটের সারদা ট্রাফিক মোড় এলাকায় রাজশাহী জেলা পুলিশ সুপারের উদ্যোগে ও চারঘাট মডেল থানার তত্ত্বাবধানে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবতার সেবায় এই মানবিক কাজগুলো করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ঠিক সেই মুহূর্তে আলোর দিশারী হয়ে কাজ করে যাচ্ছেন রাজশাহী জেলা পুলিশসহ চারঘাট মডেল থানা সকল সদস্যরা।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান (মামন), ওয়ার্ড কাউন্সিলর কাজী নাজমুল হাসান সহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।
উল্লেখ্য, বিতরণকৃত উপহারের মধ্যে ছিল দু’রকম সেমাই দুধের প্যাকেট চিনি কিসমিস লুডুস সহ বেশ কিছু উপাদান।
মোঃ নবী আলম/বার্তাবাজার/পি